অংকুর শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ

CPL ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অংকুর শিশু-কিশোর সাহিত্য সংস্কৃতি সংসদ, পাহাড়িকা জোন আয়োজিত সিপিএল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুর চট্টগ্রাম মহানগর দক্ষিণের সদস্য সচিব রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুর সদরঘাট অঞ্চলের উপদেষ্টা ইফতেখার নিরাদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অংকুর পাহাড়িকা জোনের পরিচালক তানভীর আহমেদ।
পুরস্কার বিতরণী পর্বে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তারা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের প্রতিষ্ঠানটির সুনাম ও ঐতিহ্যের ধারক হিসেবে নিজেদের যোগ্য, সুশিক্ষিত ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে সৎ, দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠায় নিজেদের প্রস্তুত করার প্রত্যয় ব্যক্ত করারও আহ্বান জানান তারা।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়ের প্রাণবন্ত উপস্থিতি, ক্রীড়াসুলভ মনোভাব এবং দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় পুরো আয়োজনটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও উপভোগ্য।
সবশেষে সম্মিলিত ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

🛠️ Change