অংকুর শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ

কলেজিয়েট প্রিমিয়ার লীগের (CPL) “উদ্বোধন ও ট্রফি উন্মোচন”

আগ্রহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে প্রতি বছরের ন্যায় এ বছর কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো কলেজিয়েট প্রিমিয়ার লীগের (CPL) “উদ্বোধন ও ট্রফি উন্মোচন” অনুষ্ঠান ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অংকুর শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগর দক্ষিণ জোনের সদস্য সচিব সাব্বির হুসাইন সাকিব।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অংকুর চট্রগ্রাম মহানগর দক্ষিণ জোনের যুগ্ন সদস্য সচিব ফখরুদ্দীন রাজি। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন অংকুর পাহাড়িকা জোনের পরিচালক তানভীর আহমেদ।

বক্তারা সিপিএলকে ঐতিহ্যগতভাবে নিয়ে প্রতি বছর আয়োজনের পাশাপাশি নিজের মেধা ও মননের বিকাশ ঘটানোর লক্ষ্যে অংকুর পাহাড়িকার পাশে থাকার আহবান জানান।অনুষ্ঠানে সিপিএল এর সামগ্রিক আয়োজনের প্রতি শিক্ষার্থীরা নিজেদের উচ্ছাস প্রকাশ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

🛠️ Change