আমরা ফুটাবো আশার পুষ্প সুবাস ছড়াবো বিশ্বময়, হেরার জ্যোতি বক্ষে বাঁধি নিখিল ভুবন করবো জয়”
আলহামদুলিল্লাহ!
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দীর্ঘ দুই যুগেরও বেশি সময়ের পরিক্রমায় এবারও চট্টগ্রাম মহানগরীর স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মেধা ও প্রতিভাকে শাণিত করার প্রত্যয়ে চট্টগ্রামে সাড়া জাগানো বেসরকারি বৃহৎ বৃত্তি প্রকল্প, ‘অংকুর বৃত্তিপ্রকল্প-২০২৩’ এর সরাসরি ও অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ সকালে নগরীর অংকুর মিলনায়তনে প্রকল্পের সদস্য সচিব মোজাহেরুল ইসলাম এর সভাপতিত্বে, অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়,এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃত্তি প্রকল্পের চট্টগ্রাম মহানগর দক্ষিণ জোনের আহ্বায়ক , জনাব মোঃ শহীদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুর চট্টগ্রাম মহানগর দক্ষিণ জোনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইলিয়াস শাহরিয়ার ।এছাড়াও আরো উপস্থিত ছিলেন অংকুর দক্ষিণ জোনের বিভিন্ন জোনের পরিচালক এবং সদস্যবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাত থেকে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল,বাংলাদেশ নৌবাহিনী স্কুল,সরকারি মুসলিম হাই স্কুল, ও হালিশহর ক্যান্টনমেন্ট স্কুল সহ চট্টগ্রামের স্বনামধন্য বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা সরাসরি বৃত্তি ফরম সংগ্রহ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
❑ অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৩ সংক্রান্ত তথ্যাবলীঃ
ফরম সংগ্রহ ও জমা দেওয়ার
শেষ তারিখ : ৩০ সেপ্টেম্বর ‘২৩।
পরীক্ষার তারিখ: ২০অক্টোবর ‘২৩
ফলাফল প্রকাশ ২৮অক্টোবর ‘২৩
বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন ফি ২০০৳ মাত্র
ফরম সংগ্রহ করতে আপনার নিকটস্থ অংকুর প্রতিনিধির সাথে যোগাযোগ করুন।
❑ অংকুর প্রতিনিধির নাম্বার:
চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, (নালাপাড়া, মাঝিরঘাট রোড, পূর্ব মাদারবাড়ী, কদমতলী) অঞ্চল প্রতিনিধি ০১৫৮১০৭১৪৫৯,০১৮৬৩১৭০০৩৮,০১৫৩৩৩৪৫০৫৯,০১৬৪৭-৫৩১৬৭৩
বিডিআর মাঠ সংলগ্ন, হালিশহর অঞ্চল প্রতিনিধি – ০১৫২১-২২৪৪০৩
নেভী হাসপাতাল গেইট, ইপিজেড অঞ্চল প্রতিনিধি – ০১৯২৮৪৫৫৭২৯
গোসাইলডাঙ্গা, বন্দর অঞ্চল প্রতিনিধি – ০১৮১৪-৩৭৪৩৮৩
সদরঘাট অঞ্চল প্রতিনিধি – ০১৩২৫-৯৮৭৮৯৯
বেপারি পাড়া, ডবলমুরিং অঞ্চল প্রতিনিধি- ০১৮৭৪-৭৭৪০৮৭
স্টীল মিল বাজার, পতেঙ্গা অঞ্চল প্রতিনিধি – ০১৮২৪-২৫৯৫৬১
➠ বিস্তারিত জানতে অংকুর প্রতিনিধির সাথে যোগাযোগ করুন এবং চোখ রাখুন আমাদের ফেসবুক পেইজে অংকুর শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম মহানগর দক্ষিণ জোন।
প্রোগ্রাম শেষে মেহমানবৃন্দের উপস্থিতিতে অংকুর চট্টগ্রাম দক্ষিণ জোনের ওয়েবসাইটের উদ্বোধন ও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।