অংকুরের ভুবনে স্বাগতম
শিক্ষার্থীদের পুরষ্কার গ্রহণের ছবিসমূহের ড্রাইভ লিংক
অংকুর বৃত্তি সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরষ্কার গ্রহণের ছবিসমূহ নিম্নোক্ত লিংক এর গুগল ড্রাইভের ফোল্ডারে দেওয়া হলোঃhttps://drive.google.com/drive/folders/1c5dyo6QsuXsEKBm9scygRY3qkchKC9Ug?usp=sharing
❑ অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৩ এর সম্ভাব্য তারিখ ২০শে অক্টোবর ২০২৩ ঘোষণা করা হয়েছে ।
ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ : ৩০ সেপ্টেম্বর ‘২৩। পরীক্ষার তারিখ: ২০অক্টোবর ‘২৩ ফলাফল প্রকাশ ২৮অক্টোবর ‘২৩
শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে অংকুর বৃত্তি প্রকল্প ২০২৩
প্রতিবছরের ন্যায় এই বছরেও শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের সাড়া জাগানো বৃত্তি প্রকল্প ।
অংকুর বৃত্তি প্রকল্প ২০২৬
অংকুর বৃত্তি পরীক্ষা ২০২৬, ফরম সংগ্রহ ও জমাদানের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ: ১৬ অক্টোবর
বিপুল আনন্দোৎসাহের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “অংকুর বৃত্তি সংবর্ধনা-২৩”
অংকুর ডেস্কঃ অংকুর বৃত্তি প্রকল্প ‘২৩ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ২৭ জানুয়ারি ২০২৪, শনিবার নগরীর এক কনভেনশন হলে অনুষ্ঠিত হয়
অংকুর বৃত্তিপ্রকল্প-২০২৩’ এর সরাসরি ও অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আমরা ফুটাবো আশার পুষ্প সুবাস ছড়াবো বিশ্বময়, হেরার জ্যোতি বক্ষে বাঁধি নিখিল ভুবন করবো জয়” আলহামদুলিল্লাহ! আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের
মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি ঘোষণা
২৫ শে মে থেকে ২৫শে জুলাই পর্যন্ত স্কুল ক্যাম্পাসে বৃক্ষরোপণ অভিযান পরিচালনার কর্মসূচি ঘোষণা করা হয়েছে ।
উন্নত মূল্যবোধ ও চারিত্রিক নির্মলতা সৃষ্টির প্রয়াসে
সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশের মাধ্যমে চারিত্রিক নির্মলতা তৈরির প্রয়াস চালিয়ে যাচ্ছে অংকুর যা প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে।
২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় নৈতিকতা বিবর্জিত শিক্ষা হতে দুরে রেখে মেধাকে আরো বিকশিত ,চরিত্রকে আরো সুন্দর এবং নিজেদের স্বপ্নছোঁয়া ক্যারিয়ারকে লক্ষ্যে পৌঁছাতে অংকুরের সুনিবিড় তত্ত্বাবধানের কোনো বিকল্প নেই।
আমাদের কার্যক্রম
শুভ্রতার স্পর্শে লালিত স্বপ্ন বিকশিত হোক সত্যের ছোঁয়ায়….
অংকুর বৃত্তি প্রকল্প
১৯৮৫ সাল থেকে চট্টগ্রামের সাড়া জাগানো বৃত্তি প্রকল্প
উন্নত মূল্যবোধ ও চারিত্রিক নির্মলতা সৃষ্টি
স্কুল ছাত্রদের মাঝে উন্নত মূল্যবোধ ও চারিত্রিক নির্মলতা সৃষ্টির প্রয়াস
বৃক্ষরোপণ অভিযান
স্কুল ক্যাম্পাসে বৃক্ষরোপণ অভিযান ও স্কুল ছাত্রদের মাঝে গাছের চারা বিতরণ
কাউন্সেলিং
মেধা ও মননের সুষ্ঠ বিকাশে কাউন্সেলিং ও বাহ্যিক জ্ঞানার্জনের ব্যবস্থা
অংকুর বৃত্তি প্রকল্প ২০২৬
চেয়ারম্যানের বাণী
সম্মানিত অভিভাবক/শিক্ষকমণ্ডলী
আসসালামু আলাইকুম
আমরা জাতি হিসেবে বেশ সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল। আমাদের কাছে একটি ঐতিহ্যময় ইতিহাস যা আমাদেরকে বিশ্ব দরবারে উচ্চ আসনে সমাসীন করেছে। বিশ্ব পরিমণ্ডলে আমরা পেয়েছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি যা আমাদের জাতিস্বত্তাকে আরো অলংকৃত ও সমুজ্জ্বল করেছে। আমাদের জাতিসত্ত্বা ও স্বকীয়তাকে অক্ষুণ্ণ রাখতে দু-দুবার স্বাধীনতাও লাভ করেছি। কিন্তু বৃটিশ বেনিয়াদের বেঁধে দেওয়া শিক্ষাব্যবস্থা থেকে পারিনি নিজেদের স্বাধীন করতে, দু-একবার চেষ্টা অবশ্য হয়েছিল। কিন্তু অন্ধকার আরো প্রগাঢ় হওয়ায় তা সফলতার মুখ দেখেনি। ফলে জাতিও পায়নি শিক্ষার সঠিক আলো। প্রকৃতপক্ষে শিক্ষার মূল উদ্দেশ্য হল মনুষ্যত্বের পূর্ণ বিকাশ সাধন। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় তা হয়েছে উপেক্ষিত। আমাদের শিক্ষা ব্যবস্থা যে স্বপ্নীল মানুষ তৈরির কথা ছিল তা পারেনি। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রীধারী অসামান্য মেধার অধিকারীরাও জড়িয়ে যাচ্ছে দুর্নীতির সাথে। আর এ মেধাবীরাই যদি দুর্নীতি করে তাহলে দেশটাকে বাঁচাবে কারা? এসব গাঢ় তমাসাচ্ছন্ন আশাহীনতার মূল কারণ হল অস্বচ্ছ সিলেবাস, বাণিজ্য নির্ভর ও নৈতিকতাহীন শিক্ষা ব্যবস্থা। ক্রমবর্ধমান পাশের হার সত্ত্বেও গন্তব্যহীন শিক্ষা ব্যবস্থা বিশ্বমানচিত্রে আমাদেরকে যোগ্যদের কাতারে দাঁড়াতে দেয়নি।
শিক্ষা সংকট মেধা ও গুণীর অবমূল্যায়নের সন্ধিক্ষণে প্রতিকূলতাকে জয় করে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মেধা ও মননের বিকাশে এবং নৈতিক উৎকর্ষতা সাধনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় “অংকুর শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম”। প্রতিষ্ঠাকাল থেকেই মেধাবী সংবর্ধনা, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, মেধা যাচাই, শিক্ষা সফর, ক্রীড়া অনুষ্ঠান, Word Power Competition, Talent Search, দেয়ালিকা প্রকাশসহ নানামুখী গঠনমূলক কার্যক্রম সুচারুরূপে পরিচালনা করে আসছে। এছাড়াও অংকুর স্কুল ভর্তি সহায়িকা, JSC ও PECE সাজেশান ছাত্র-ছাত্রীদের পাঠোন্নতির ব্যাপারে দিচ্ছে সঠিক দিক নির্দেশনা। এরই অন্যতম ধারাবাহিক সৃজনশীল কার্যক্রম হল অংকুর বৃত্তি প্রকল্প। ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত অংকুর বৃত্তি পরীক্ষা ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে ব্যাপক উৎসাহ যোগাচ্ছে। বিগত পরীক্ষাগুলোতে ছাত্র-ছাত্রীদের আশাতীত অংশগ্রহণ এবং সম্মানিত শিক্ষক, অভিভাবক ও সুধী জনের অকৃত্রিম সহযোগিতা ও পরামর্শের ভিত্তিতে অংকুর বৃত্তির পরিধিকে আরো অধিক বিস্তৃত করে পুরো চট্টগ্রামে ছড়িয়ে দিতে পেরেছে। এক্ষেত্রে সম্মানিত শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক-অভিভাবিকা মণ্ডলীর প্রতিনিয়ত সহযোগিতা আমাদের অনুপ্রেরণার একমাত্র উৎস।
তাই ২০২৬ সালের বৃত্তি প্রকল্প বাস্তবায়নেও আমরা সকলের সার্বিক পরামর্শ ও আন্তরিক সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করছি।
প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী
চেয়ারম্যান
সাবেক অধ্যক্ষ,
রামগড় সরকারি কলেজ, খাগড়াছড়ি।
রেজিস্ট্রেশনের সময় বাকী আছে
পরীক্ষার সময় বাকী আছে
রেজিস্ট্রেশন সংক্রান্ত নিয়মাবলী
- রেজিস্ট্রেশন সরাসরি বা অনলাইনে করা যাবে ।
- চট্টগ্রাম মহানগরীর ৪র্থ থেকে ১০ম শ্রেণীর ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে ।
- ফরম সংগ্রহ ও জমাদানের শেষ তারিখঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬।
- অসম্পূর্ণ ও ভুল তথ্য সম্বলিত রেজিস্ট্রেশন ফরম বাতিল বলে গণ্য হবে ।
- বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন ফি ২২০/= (দুইশত বিশ টাকা মাত্র)
অনলাইন রেজিস্ট্রেশন সংক্রান্ত নিয়মাবলী
- অংকুরের ওয়েবসাইট www.aunkurctgsouth.org এ প্রবেশ করে নির্দিষ্ট লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন ফরম যথাযথভাবে পূরণ করে সাবমিট করতে হবে ।
- আবেদনকারী নির্দিষ্ট নাম্বারে আবেদন ফি প্রদান করার পর অপারেটর থেকে পাওয়া Transaction ID ও যে নাম্বার থেকে ফি প্রদান করা হয়েছে তা রেজিস্ট্রেশন ফরমের নির্দিষ্ট অপশনে উল্লেখ করতে হবে ।
- আবেদনকারী এই নাম্বারের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি প্রদান করতে পারবে ।
01723088207 (Bkash/Nagad-পার্সোনাল)
পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী
- পরীক্ষা মানবন্টন অনুযায়ী MCQ পদ্ধতিতে হবে।
- পূর্নমান ১০০; MCQ-১০০।
- পরীক্ষা প্রবেশপত্রে নির্ধারিত স্থানে সরাসরি অনুষ্ঠিত হবে ।
- পরীক্ষার সময়ঃ ১ ঘন্টা।
- প্রতিটি বিষয়ে আলাদাভাবে পাশ করতে হবে এক্ষেত্রে পাশ নম্বর ৪০% ।
- পরীক্ষার সম্ভাব্য তারিখঃ ১৬ অক্টোবর ২০২৬,সকাল ১০ টা।
বৃত্তি প্রদানের নিয়মাবলী
- ট্যালেন্টপুল, এ ও বি গ্রেডে বৃত্তি প্রদান করা হবে ।
- সর্বোচ্ছ নাম্বারের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্তদের মধ্য থেকে ‘অংকুর স্টুডেন্ট অব দ্যা ইয়্যার ২৬’ পুরষ্কার প্রদান করা হবে ।
- বরাবরের মতো ‘অংকুর স্টুডেন্ট অব দ্যা ইয়্যার ২৬’ পেতে যাচ্ছে ল্যাপটপ ।
What Our Clients Say
Let real testimonials do the speaking! Pick the best and display them in this section.
Let's Beautify Your Garden Together!
Questions & Answers
Use these paragraphs to focus on the topic in the headline. Make sure you keep it short and attractive.
Why I should choose your company?
Use this space to answer the commonly asked question you’ve mentioned above. Make sure your answer is accurate and understandable by your users. Although you need to keep this short, your answer should contain all the details to match your user expectations.
What kind of lawn maintenance?
Is you worker is certified ?
Use this space to answer the commonly asked question you’ve mentioned above. Make sure your answer is accurate and understandable by your users. Although you need to keep this short, your answer should contain all the details to match your user expectations.